ঢাকা,  শুক্রবার  ১৯ জুন ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ

ভোলায় উৎপাদনকারীদের নিয়ে ককন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৮, ২০ এপ্রিল ২০২৬

ভোলায়  উৎপাদনকারীদের নিয়ে ককন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা

ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের অংশগ্রহণে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার চর চন্দ্রপ্রসাদ জনতা বাজার এলাকায় কৃষি বিপণন কেন্দ্রে এ কর্মশালা আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এই কর্মশালা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পিপিইপিইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান এবং পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন। এছাড়া জিজেইউএস-এর মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, সংস্থার উপপরিচালক ড. আবুবকর এবং পিপিইপিইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার শাখা ইনচার্জরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের ধারণা, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের ধারণা দেওয়া হয়। এতে মোট ২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন