ঢাকা,  সোমবার  ০২ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় জামায়াতে ইসলামীর নারী সমাবেশ

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২০:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় জামায়াতে ইসলামীর নারী সমাবেশ

ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকার আহ্বান জানিয়ে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। সমাজ সংস্কার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় নারীদের অগ্রণী ভূমিকা পালন করা জরুরি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুনুর রশিদ এবং জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমির হোসেন।

ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন মাওলানা মো. আতাউর রহমান।

সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন