ঢাকা,  মঙ্গলবার  ১০ মার্চ ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কৃষিবিদদের মিলনমেলা: ভোলায় কেআইবির ইফতার ও দোয়া আয়োজন

মো সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১০:০৭, ১০ মার্চ ২০২৬

কৃষিবিদদের মিলনমেলা: ভোলায় কেআইবির ইফতার ও দোয়া আয়োজন

ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ১৯ রমজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার খামারবাড়িতে উপপরিচালকের কার্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা শাখার সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মো. খায়রু ইসলাম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান এবং জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ–সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান এবং কোষাধ্যক্ষ ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপপরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রেবা রহমান কলেজের প্রভাষক মহিবুর রহমান বিপ্লব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহাম্মদ।

ইফতার ও দোয়া মাহফিলে ভোলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদরা অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন