ঢাকা,  সোমবার  ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় রেইজ প্রকল্পের আওতায়

পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২০:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী ‘জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ শুরু হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন–এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও দুলারহাট ইউনিয়ন পরিষদের হলরুমে ১৬তম ও ১৭তম ব্যাচের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) এ. কে. এম. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (মাইক্রোফিন্যান্স) ও কো-অর্ডিনেটর (রেইজ প্রকল্প) মো. জাহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আর্জুর কুমার প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, এরিয়া ইনচার্জ মো. আলী, শাখা ইনচার্জ মো. অহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রশিক্ষণে বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস, স্মল ইঞ্জিনিয়ারিং, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফ্যাব্রিকেশন এবং ইলেকট্রিক্যাল কাজের ওপর দুটি পৃথক ব্যাচে মোট ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন