ঢাকা,  মঙ্গলবার  ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত

নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ থেকে ৫ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন