ঢাকা,  শনিবার  ০৮ আগস্ট ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জাকির হোসেন মহিনের নেতৃত্বে

পাকিস্তান যাচ্ছে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল

মোঃ সামিরুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৬, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৫, ৭ আগস্ট ২০২৬

পাকিস্তান যাচ্ছে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল

গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে।

জানা গেছে, পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (UVAS)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদ রব্বানীর আমন্ত্রণে প্রতিনিধি দলটি এ সফরে অংশ নিচ্ছে।

সফরকালে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রাণিসম্পদ উন্নয়ন, একাডেমিক কার্যক্রম এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন করবে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাণিসম্পদ, গ্রামীণ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পাকিস্তানের কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও পরিদর্শন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন