ঢাকা,  শুক্রবার  ০৫ জুন ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পাটপণ্য উৎপাদনে দক্ষতা বাড়াতে ৪০ জন মাস্টার ট্রেইনার গড়ে তুলল বিজেএমএ–Swisscontact

তামহীদ খান তিশাদ

প্রকাশিত: ২০:০২, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:০২, ১৯ এপ্রিল ২০২৬

পাটপণ্য উৎপাদনে দক্ষতা বাড়াতে ৪০ জন মাস্টার ট্রেইনার গড়ে তুলল বিজেএমএ–Swisscontact

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা Swisscontact–এর যৌথ উদ্যোগে ‘বিল্ডিং ইয়ুথ এম্প্লয়েবিলিটি থ্রু স্কিলস (বাইটস)’ প্রকল্পের অধীনে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) পাঁচ দিনব্যাপী দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এ কর্মসূচির মাধ্যমে বিজেএমএভুক্ত উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে মোট ৪০ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হয়েছে এবং তাঁদের সনদ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, বাইটস প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে চাহিদা মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণ মডিউল প্রণয়ন এবং টিওটি আয়োজনের মাধ্যমে একটি দক্ষ প্রশিক্ষক দল তৈরি করা। এই মাস্টার ট্রেইনাররা ভবিষ্যতে বিজেএমএ’র সদস্য প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ব্যবহার করে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমএ’র চেয়ারম্যান আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজেএমএ’র মহাসচিব আব্দুল বারিক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেএমএ’র সদস্য প্রতিষ্ঠান Jermatz Limited–এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খানসহ বিজেএমএ ও সুইসকন্টাক্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের পাটশিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন