ঢাকা,  শুক্রবার  ৩০ অক্টোবর ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৬: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেরা ১০০-এ নেই কোনো প্রতিষ্ঠান

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৮, ৫ নভেম্বর ২০২৫

কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৬: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেরা ১০০-এ নেই কোনো প্রতিষ্ঠান

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এ বছরের এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেরা ১০০-এ স্থান পায়নি।

তবে এক হাজার ৫২৯টি এশীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের প্রথম অবস্থানে আবারও অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ১৩২তম, যা গতবারের ১১২তম থেকে নেমেছে।

সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের আরও দুইটি প্রতিষ্ঠান রয়েছে—নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট, ১৬৫তম)।

বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং (প্রধান উল্লেখযোগ্য কিছু):

  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ২২১

  • ব্র্যাক ইউনিভার্সিটি – ২৬০

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – ৩০৪

  • রাজশাহী বিশ্ববিদ্যালয় – ৩১২

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৩৭

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ৩৭৮

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৮৫

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৪১৪

  • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি – ৪৪৮

  • খুলনা বিশ্ববিদ্যালয় – ৪৫৪

তালিকায় আরও রয়েছে—রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং অন্যান্য বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়।

কিউএস র‌্যাঙ্কিং এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাগত মান, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিকীকরণ ও কর্মসংস্থান সুযোগের ভিত্তিতে তৈরি করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে আরও গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন